ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ
ডেঙ্গু প্রতিরোধে ঢাকা মহানগর ও জেলার আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং ‘ক্লিন স্কুল টিম’ নামে একটি মনিটরিং কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটি গঠন করে জেলা প্রশাসকের কার্যালয়কে অবহিত করতে বলা হয়েছে।
সম্প্রতি ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষক-শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। শিক্ষকদের তত্ত্বাবধানে শ্রেণিকক্ষ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও এর আশপাশের ড্রেন, খেলার মাঠ, করিডর, খালি জায়গা, ফুলের টবসহ এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল নিয়মিত পরিষ্কার করতে হবে। এছাড়া শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে সচেতনতামূলক সভা-সেমিনারের আয়োজন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে উৎসাহ দিতে পুরস্কারের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে নির্দেশনায় ছয়টি করণীয় নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো— শিক্ষকদের সমন্বয়ে ‘ক্লিন স্কুল টিম’ নামে মনিটরিং কমিটি গঠন; শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা; শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ শ্রেণিকক্ষ পরিচ্ছন্ন রাখা; শিক্ষাপ্রতিষ্ঠান ও এর আশপাশের ড্রেন, খেলার মাঠ, করিডর, খালি জায়গা, ফুলের টব এবং যেখানে পানি জমে এডিস মশার বংশবিস্তার হতে পারে, সেসব স্থান পেশাদার পরিচ্ছন্নতাকর্মীর মাধ্যমে নিয়মিত পরিষ্কার রাখা; শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা ও সচেতনতামূলক সেমিনারের আয়োজন; এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে উৎসাহ দিতে পুরস্কারের ব্যবস্থা করা।
নির্দেশনা অনুযায়ী, ‘ক্লিন স্কুল টিম’-এর সভাপতি হবেন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান। সদস্য হিসেবে থাকবেন প্রতিষ্ঠানপ্রধান মনোনীত একজন অভিভাবক, সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত পরিচ্ছন্নতা পরিদর্শক (সিটি করপোরেশন এলাকায়) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত একজন প্রতিনিধি (উপজেলা এলাকায়) এবং দুজন শিক্ষার্থী। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানপ্রধান মনোনীত একজন শিক্ষক।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স