ATN
শিরোনাম
  •  

‘জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটার সুবিধাভোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে’

         
‘জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটার সুবিধাভোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে’

‘জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটার সুবিধাভোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে’

জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি অর্জনকারী এবং রাষ্ট্রের বিভিন্ন সুবিধা গ্রহণকারী অমুক্তিযোদ্ধা ও তাদের সুবিধাভোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেনের জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে আনা মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, যেসব অমুক্তিযোদ্ধা ও তাদের ওয়ারিশরা জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় বিভিন্ন সরকারি চাকরিতে নিয়োগ পেয়েছেন, তাদের বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। শুধু কোটার মাধ্যমে চাকরি পাওয়া ব্যক্তিরাই নন, রাষ্ট্রের বিভিন্ন সুযোগ-সুবিধা অবৈধভাবে গ্রহণকারী অমুক্তিযোদ্ধা ও তাদের সুবিধাভোগীদের বিরুদ্ধেও সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

আখতার হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে আহমেদ আযম খান বলেন, একটি পত্রিকায় প্রকাশিত ৭৯ হাজার অমুক্তিযোদ্ধার তথ্যও চূড়ান্ত বা নির্ভুল নয়; প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে।

তিনি আরও বলেন, শহীদের সংখ্যা নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করা হয়েছে। এ ধরনের বিতর্কের জেরে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও তৎকালীন সরকার মামলা করেছিল।

মন্ত্রী বলেন, আমাদের সরকার মুক্তিযুদ্ধের সরকার। মুক্তিযুদ্ধের চেতনা ও স্বপ্ন বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সরকার কাজ করে যাচ্ছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ