রাজধানীর একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে কর্মরত নিরাপত্তাকর্মী আব্দুস সালামের কাছে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন তার সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা জানান, সচিবালয়ে যাতায়াতের পথে প্রধানমন্ত্রী নিয়মিত লক্ষ্য করতেন, পুরানা রমনা থানার কাছে একটি এটিএম বুথের সামনে দায়িত্ব পালনরত নিরাপত্তাকর্মী আব্দুস সালাম ধানের শীষ হাতে দাঁড়িয়ে নীরবে শুভেচ্ছা জানাতেন। তার এই আন্তরিকতা প্রধানমন্ত্রীর নজরে এলে তার খোঁজখবর নেওয়া এবং উপহার পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন আতিকুর রহমান রুমন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর উপহার তার হাতে তুলে দেওয়ার পাশাপাশি তার শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবর নেন।
জানা গেছে, পাবনার নগরবাড়ি ঘাট এলাকার বাসিন্দা আব্দুস সালাম অর্থনৈতিক সংকটের কারণে গত আট মাস ধরে রমনা থানার সামনে একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পেশায় গাড়িচালক ছিলেন। তবে স্ট্রোক করার পর গাড়ি চালানো সম্ভব না হওয়ায় তিনি এই পেশায় যোগ দেন। বর্তমানে অসুস্থ শরীর নিয়েও প্রতিদিন টানা ১২ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে আব্দুস সালাম কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কখনো কল্পনাও করেননি যে প্রধানমন্ত্রী তাকে লক্ষ্য করবেন এবং তার জন্য উপহার পাঠাবেন। প্রধানমন্ত্রীর প্রতি নিজের ভালোবাসা ও শ্রদ্ধার কথাও তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বলেন, একজন সাধারণ মানুষের নীরব ভালোবাসা ও আন্তরিকতার প্রতি প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই এটিকে সাধারণ মানুষের প্রতি সম্মান ও মানবিকতার একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস