সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুর, বাস্তবায়নে নৌবাহিনী
ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন বিবেচনায় প্রকল্পটি সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘চিটাগাং ড্রাই ডক লিমিটেড’ বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করবে।
বুধবার (৮ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী চার মাসের মধ্যেই কাঁচপুর বাস টার্মিনাল ব্যবহার উপযোগী করে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সভা সূত্রে জানা যায়, ‘কাঁচপুর বাস টার্মিনালের শেড নির্মাণ, টিকিট কাউন্টার, টয়লেট, অফিস কক্ষ এবং অন্যান্য আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ’ কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর স্থানীয় সরকার বিভাগ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়। এর অংশ হিসেবে কাঁচপুরে স্থায়ী টয়লেট নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলে নির্ধারিত সময়ের মধ্যে টার্মিনালটি চালুর উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে শেড, টিকিট কাউন্টার, টয়লেট, অফিস কক্ষ ও অন্যান্য অবকাঠামো নির্মাণ সম্পন্ন করতে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ‘চিটাগাং ড্রাই ডক লিমিটেড’-এর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীকে কাজ বাস্তবায়নের দায়িত্ব দেওয়ার প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে নীতিগত অনুমোদন দেয়।
প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ কোটি ৮৮ লাখ টাকা। এর আওতায় ৪ হাজার ১২ বর্গমিটার প্ল্যাটফর্মে ঢালাই ও টাইলস স্থাপন, শেডের ছাদের জন্য ১৫ হাজার ৫৭৩ কেজি প্রোফাইল শিট স্থাপন, ১২০টি টিকিট কাউন্টার, ৩২টি টয়লেট এবং টিকিট কাউন্টার ও চারপাশে পার্টিশনসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ করা হবে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স