কর্ণফুলী টানেলের দেয়ালে প্রাইভেট কারের ধাক্কা
চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার দেয়ালে ধাক্কা দিয়েছে। এতে টানেলের প্রায় ১৫ ফুট দীর্ঘ ডেকোরেটিভ বোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গামুখী একটি প্রাইভেট কার টানেলের ভেতরে নিয়ন্ত্রণ হারিয়ে একপাশের দেয়ালে সজোরে ধাক্কা দেয়। পরে গাড়িটি দেয়াল ঘেঁষে কিছু দূর এগিয়ে গিয়ে থামে।
দুর্ঘটনার পর গাড়িটি জব্দ করেছে টানেল কর্তৃপক্ষ। টোল ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ফারুক জানান, দুর্ঘটনায় টানেলের ভেতরের প্রায় ১৫ ফুট দীর্ঘ ডেকোরেটিভ বোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস