ঢাকার যানজট কমাতে সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
সরকারের নির্দেশনা অনুযায়ী, আগামী চার মাসের মধ্যে কাঁচপুরে নতুন বাস টার্মিনাল ব্যবহার উপযোগী করে তুলতে হবে। এ লক্ষ্যে প্রকল্পটি রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন বিবেচনায় সরাসরি ক্রয় পদ্ধতিতে বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড বাস্তবায়ন করবে।
প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে বাস প্ল্যাটফর্ম, শেড, ১২০টি টিকিট কাউন্টার, ৩২টি টয়লেট, অফিস কক্ষ এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৬ কোটি ৮৮ লাখ টাকা।
সংশ্লিষ্টদের আশা, কাঁচপুরে নতুন বাস টার্মিনাল চালু হলে সায়েদাবাদ এলাকায় যানবাহনের চাপ কমবে এবং রাজধানীর পূর্বাঞ্চলের ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস