ATN
শিরোনাম
  •  

আর্জেন্টিনার দুর্দান্ত জয়ে উল্লাস ভক্তদের

         
আর্জেন্টিনার দুর্দান্ত জয়ে উল্লাস ভক্তদের

আর্জেন্টিনার দুর্দান্ত জয়ে উল্লাস ভক্তদের

বৈরি আবহাওয়া উপেক্ষা করে আর্জেন্টিনার দুর্দান্ত প্রত্যাবর্তনের সাক্ষী হয়েছেন ভক্ত সমর্থকরা। রাজধানীর টিএসসিতে জড়ো হওয়া সমর্থকদের প্রত্যাশা- এই জয়রথ চলুক বিশ্বকাপ ফাইনালে চূড়ান্ত বিজয় পর্যন্ত, মেসির হাতে আরেকবার সোনালী ট্রফি ওঠা পর্যন্ত।

দিনভর থেমে থেমে বৃষ্টি। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় খেলা না দেখানোর ঘোষণা। তবে রাত বাড়তেই বদলে আকাশে বৃষ্টি না থাকায় টিএসসির বড় পর্দায় শুরু হয় বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ম্যাচ। আর তাতেই যেন উৎসবের আমেজ।

পড়নে আকাশি-সাদা জার্সি, হাতে আর্জেন্টিনার পতাকা, মুখে প্রিয় দলের রঙ; ভুভুজেলার শব্দে মুখর পুরো টিএসসি। কিন্তু ম্যাচের শুরুটা ছিলো হতাশার।

দুই শূন্য গোলে পিছিয়ে পড়তেই উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে। অন্যদিকে প্রতিপক্ষের সমর্থক, ভক্তদের উল্লাস তখন ছিলো চোখে পড়ার মতো।

তবে বিশ্বচ্যাম্পিয়নদের গল্প যে শেষ বাঁশি বাজার আগেই লেখা হয় না, তা আবারও প্রমাণ করলো মেসির দল। শেষ সময়ে একের পর এক তিন গোল। বদলে যায় পুরো ম্যাচের চিত্র।

হতাশা রূপ নেয় উল্লাসে। উদ্বেগের জায়গা দখল করে নেয় বিজয়ের উচ্ছ্বাস।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই আনন্দে ফেটে পড়েন সমর্থকরা। নেচে, গেয়ে, স্লোগানে কেবলে আর্জেন্টিনা বন্দনা। বড় পর্দার সামনে তখন শুধুই আনন্দ, শুধুই আর্জেন্টিনা।

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এই নাটকীয় জয় যেন নতুন করে স্বপ্ন দেখাচ্ছে কোটি আর্জেন্টাইন সমর্থককে। তা হলো, বিশ্বকাপের ফাইনালে আরেকটি জয়। ফুটবল যাদুকর লিওনেল মেসির হাতে আরও একবার উঠুক সোনালি ট্রফি।

রিপোর্ট : সম্রাট/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ