বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ মেসির আর্জেন্টিনা
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসিদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। শেষ ষোলোর শেষ ম্যাচ নিষ্পত্তি হলো টাইব্রেকারে। লড়াকু কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শেষ আটে ওঠলো সুইসরা।
শেষ ষোলোতে উঠলেও কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন অধরাই ছিলো সুইজারল্যান্ডের। অবশেষে ১৯৫৪ সালের পর এই প্রথম ভাঙ্কুভারে এসে গেরো কাটলো সুইসদের অন্যদিকে এই মাঠেই ভাগ্য ছিনিমিনি খেললো কলম্বিয়ার। শুরু থেকেই রক্ষণ আগলে আক্রমণে ওঠার পরিকল্পনা সাজায় সুইজারল্যান্ড ও কলম্বিয়া। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচে দু’দলই বেশ কিছু গোলের সুযোগ নষ্ট করে। প্রায় সমানে সমানে লড়াই হলেও কলম্বিয়ার দাপট ছিল কিছুটা বেশি। প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ছিল লাতিন আমেরিকার দেশটি।
সুযোগ বেশি তৈরি করেছে হামেজ রদ্রিগেস-লুইস দিয়াজরা। কিন্তু গোলের খাতা খুলতে পারেনি। গোটা বিশ্বকাপেই কলম্বিয়াকে সমস্যায় ফেলেছে অ্যাটাকিং থার্ডের ব্য়র্থতা। রাউন্ড অফ সিক্সটিনে-র ম্যাচেও তা ভোগাল। একাধিকবার সুইস গোলকিপার কোবেলকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন দলের ফুটবলাররা।
সুইজারল্যান্ডের দৃঢ় রক্ষণ আর লড়ে যাওয়ার শক্ত মনোবল ম্যাচটা টাইব্রেকারে নিতে বড় ভুমিকা রেখেছে। টাইব্রেকারে কলম্বিয়া দ্বিতীয় এবং চতুর্থ শটে গোল করতে পারেনি। প্রথমে ব্যর্থ হন ডাভিনসন স্যাঞ্চেজ। এরপর গোল করতে পারেননি কৌচো হার্নান্দেজ়। গোলরক্ষক কোবেলের দুর্দান্ত সেভ এবং ভার্গাসের নিখুঁত শেষ শটে ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি