ATN
শিরোনাম
  •  

দেশ গঠনে অবদান রাখতে শিক্ষার্থীদের দক্ষ হয়ে ওঠার আহ্বান প্রধানমন্ত্রীর

         
দেশ গঠনে অবদান রাখতে শিক্ষার্থীদের দক্ষ হয়ে ওঠার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশ গঠনে অবদান রাখতে শিক্ষার্থীদের দক্ষ হয়ে ওঠার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়ন ও রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা রাখতে শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ অধিবেশন দেখতে আসা দেশি-বিদেশি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনের বিরতির সময় শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তাদের লেখাপড়ার খোঁজখবর নেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

বিএনপি সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার চারজন বিদেশি শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শন এবং অধিবেশন প্রত্যক্ষ করেন।

দুপুরে জাতীয় সংসদে পৌঁছে তারা সংসদ ভবনের নির্মাণশৈলী ঘুরে দেখেন, সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থানে ছবি তোলেন। পরে তারা সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন। নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এদিন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)-এর উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৯ জন শিক্ষক-শিক্ষার্থী সংসদ পরিদর্শনের সুযোগ পান।

এ ছাড়া নটরডেম কলেজের ৪৩ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষকসহ মোট ৫৩ জন, বাংলাদেশ লিগ্যাল এইডের মাধ্যমে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চারজন বিদেশি শিক্ষার্থীসহ আটজন এবং সংসদ সদস্য ফাহমিদা হক ও সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের উদ্যোগে ১৮ সদস্যের একটি প্রতিনিধিদল জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন প্রত্যক্ষ করেন।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ