বেলুচিস্তানে পুলিশ চেকপোস্টে হামলা: ৯ পুলিশ নিহত, অপহৃত ৫
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের জিয়ারাত জেলার একটি পুলিশ চেকপোস্টে হামলা চালিয়ে ৯ জন পুলিশ সদস্যকে হত্যা এবং আরও ৫ জনকে অপহরণ করেছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। সোমবার (৬ জুলাই) সন্ধ্যার পর জিয়ারাত জেলার মাঙ্গি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জিয়ারাত শহরের পুলিশ সুপারিন্টেনডেন্ট (এসপি) আবদুল কুদুস পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে জানান, সোমবার সন্ধ্যার পর বিএলএর যোদ্ধারা অতর্কিতভাবে পুলিশ চেকপোস্টে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হলে ৯ জন পুলিশ সদস্য নিহত হন। হামলাকারীরা পরে ৫ জন পুলিশ সদস্যকে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় মঙ্গলবার এক বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। তিনি দাবি করেন, হামলাকারীরা ভারতের মদতপুষ্ট।
হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে মোহসিন নাকভি বলেন, দেশে শান্তি প্রতিষ্ঠায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং এ ধরনের হামলা সরকারের সেই অঙ্গীকারকে দুর্বল করতে পারবে না।
আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে বেড়েছে। খাইবার পাখতুনখোয়ায় নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী টিটিপি এবং বেলুচিস্তানে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন বালোচ লিবারেশন আর্মির সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর নিয়মিত সংঘর্ষ চলছে।
এর আগে, গত ২৪ মে বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় এক বিস্ফোরণে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর ১৪ জন সদস্য ও কর্মকর্তা নিহত হন। পরে ২৫ জুন বেলুচিস্তানের খারান ও মাসটাং জেলায় সেনা-পুলিশের বিশেষ অভিযানে বিএলএর ৮ জন যোদ্ধা নিহত হন।
ধারণা করা হচ্ছে, ২৫ জুনের ওই অভিযানের প্রতিশোধ নিতেই সোমবার পুলিশের চেকপোস্টে এ হামলা চালানো হয়েছে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স