বাংলাদেশের কিংবদন্তি হেভি মেটাল ও রক ব্যান্ড ‘ওয়ারফেজ’ দীর্ঘ ১২ বছর পর প্রকাশ করেছে নতুন স্টুডিও ট্র্যাক ‘গিরগিটি’। ৪২ বছরের গৌরবময় সংগীতযাত্রায় এটি ব্যান্ডটির জন্য নতুন এক গুরুত্বপূর্ণ সংযোজন।
সোমবার (৬ জুলাই) ‘লয় রেকর্ডস’-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির অডিও ও ভিডিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
২০১২ সালের পর এটিই ওয়ারফেজের নতুন স্টুডিও অ্যালবামের প্রথম প্রকাশিত গান। দীর্ঘদিন ধরে ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ‘গিরগিটি’ শুধু একটি সিঙ্গেল ট্র্যাক হিসেবেই নয়, ‘আপস্টুডিও প্রোডাকশন হাউজ’-এর ব্যানারে নির্মাণাধীন একটি চলচ্চিত্রের অংশ হিসেবেও দর্শকদের সামনে আসছে।
গানটির কথা লিখেছেন শামস মনসুর গনি ও কে এম ইমরানুল হক রিতুল। সুর করেছেন শামস মনসুর গনি। বরাবরের মতোই সংগীতায়োজন ও পরিবেশনায় ছিল পুরো ওয়ারফেজ দলের অংশগ্রহণ। গানটির ভিজ্যুয়াল ও অ্যারেঞ্জমেন্টের কাজ সম্পন্ন করেছে চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণে পরিচিত আপস্টুডিও প্রোডাকশন হাউজ।
নির্মাণাধীন চলচ্চিত্রটির প্রযোজক হামিদুল হাসান নবীন এবং পরিচালনায় রয়েছেন সৌরভ কুন্ডু। নতুন গানটির প্রকাশ উপলক্ষে সোমবার রাজধানীতে লয় রেকর্ডসের উদ্যোগে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘গিরগিটি’ ওয়ারফেজের আসন্ন অষ্টম স্টুডিও অ্যালবামের প্রথম গান। এর আগে ব্যান্ডটি প্রকাশ করেছে সাতটি জনপ্রিয় স্টুডিও অ্যালবাম—‘ওয়ারফেজ’, ‘অবাক ভালোবাসা’, ‘জীবনধারা’, ‘অসামাজিক’, ‘আলো’, ‘মহারাজ’ এবং ‘সত্য’।
স্টুডিও অ্যালবামের পাশাপাশি লয় রেকর্ডসের ব্যানারে বিভিন্ন সময়ে ওয়ারফেজের একাধিক সিঙ্গেলও প্রকাশিত হয়েছে। এর মধ্যে ‘মায়া’, ‘আলো ২’, ‘হারিয়ে তোমাকে’, ‘অন্ধ জীবন’ এবং ‘মা’ উল্লেখযোগ্য।
২০২১ সালে যাত্রা শুরু করা লয় রেকর্ডস বাংলাদেশের বহুমাত্রিক সংগীত প্রতিভা ও বিভিন্ন ঘরানার গানকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে কাজ করছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ওয়ারফেজের পাঁচটি সফল সিঙ্গেল প্রকাশ করেছে, যা ব্যান্ডটির সঙ্গে তাদের দীর্ঘমেয়াদি পেশাদার ও আত্মিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স