ATN
শিরোনাম
  •  

হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২

         
হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২

হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ৩২ জন শিশু।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম-বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৪৯ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৪২ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২১৩ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৮১৯ শিশু। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৮৮ শিশু, আর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭৮২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৩৮৪ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৪ জন। এদের মধ্যে মোট ৯০ হাজার ৫২২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। ইতোমধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৮৬ হাজার ৮৪৪ জন।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ