ATN
শিরোনাম
  •  

৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা

         
৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা

ডেঙ্গু পরীক্ষা

ডেঙ্গু রোগ শনাক্তে এনএস-১ পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

স্বাস্থ্য সেবা বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় রেখে বছরের শেষ দিন পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে এনএস-১ পরীক্ষা বিনামূল্যে চালিয়ে যেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ নির্দেশনা দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

এর আগে ডেঙ্গু পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা উল্লেখ করে বিনামূল্যে পরীক্ষার মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়ের সম্মতি চেয়েছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ