গ্যাস পাইপলাইনের টাই-ইন কাজের কারণে আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে গাজীপুর ও টাঙ্গাইলের কয়েকটি এলাকায়। এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুযায়ী, জয়দেবপুর, গাজীপুর থেকে কুমুদিনী, টাঙ্গাইল পর্যন্ত ১০ ও ২০ ইঞ্চি, ১৪০ পিএসআইজি গ্যাস লাইনে টাই-ইন কাজ চলবে। এ সময় জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর ও মির্জাপুর এলাকার সংশ্লিষ্ট সব শিল্প, ক্যাপটিভ ও সিএনজি গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানানো হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস