বিশ্বকাপের শেষ ষোলো থেকে পর্তুগালের বিদায়ের পর প্রধান কোচের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন রবার্তো মার্তিনেজ। স্পেনের বিপক্ষে ১-০ গোলের পরাজয়ের পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্ত জানান তিনি।
২০২৩ সালে পর্তুগালের দায়িত্ব নেওয়া মার্তিনেজ বলেন, জাতীয় দলের সঙ্গে এটিই ছিল তার শেষ ম্যাচ। পর্তুগালে কাজ করার সুযোগ, সমর্থন ও ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকেই যৌক্তিক বলে মন্তব্য করেন তিনি।
তবে শেষ ষোলো থেকেই বিদায়কে ব্যর্থতা হিসেবে দেখছেন না এই স্প্যানিশ কোচ। তার ভাষায়, পর্তুগাল শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের জন্য লড়াই করেছে। শিরোপার অন্যতম দাবিদার স্পেনের বিপক্ষে হারের ব্যবধান গড়ে দিয়েছে ছোট ছোট কিছু মুহূর্ত।
ক্রিস্টিয়ানো রোনালদোকে পুরো ৯০ মিনিট মাঠে রাখার সিদ্ধান্তেরও ব্যাখ্যা দেন মার্তিনেজ। তিনি বলেন, গোলের প্রয়োজন হলে রোনালদোর মতো অভিজ্ঞ ফুটবলারকে মাঠের বাইরে রাখার কোনো কারণ ছিল না। তার উপস্থিতি প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে এবং যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।
উল্লেখ্য, স্পেনের বিপক্ষে হারের মধ্য দিয়ে শেষ হয় ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ অধ্যায়ও। আর সেই ম্যাচ দিয়েই শেষ হলো রবার্তো মার্তিনেজের পর্তুগাল জাতীয় দলের কোচ হিসেবে পথচলা।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস