‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চাচ্ছেন, লাভ হয়নি’— সমালোচকদের উদ্দেশে রোনালদো
ক্যারিয়ারের শেষভাগে এসেও ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে আলোচনা-সমালোচনার শেষ নেই। বিশেষ করে আন্তর্জাতিক ফুটবলে তার ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠলেও সেসবকে গুরুত্ব দিচ্ছেন না পর্তুগিজ মহাতারকা। বরং সমালোচকদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন তিনি।
রোনালদো বলেন, “আপনারা গত ২৩ বছর ধরে আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছেন। নিশ্চয়ই এত দিনে বুঝে গেছেন, এতে কোনো লাভ নেই। এটা সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। তবুও আপনারা চেষ্টা করেই যাচ্ছেন।”
তিনি জানান, দীর্ঘ ক্যারিয়ারে এমন সমালোচনা ও বিতর্কের সঙ্গে তিনি অভ্যস্ত হয়ে গেছেন। তার ভাষায়, “এসবের সঙ্গে আমি পুরোপুরি অভ্যস্ত।”
বিশ্বকাপ জয়ের সঙ্গে নিজের ব্যক্তিগত অবস্থান বা ক্যারিয়ারের মূল্যায়নকে এক করে দেখতে রাজি নন ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড। তিনি বলেন, “বিশ্বকাপ জিতলেই আমি হঠাৎ করে আরও বড় ক্রিস্টিয়ানো রোনালদো হয়ে যাব, আর না জিতলে ছোট হয়ে যাব—বিষয়টা মোটেও এমন নয়।”
রোনালদোর মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনের অনেক বিষয়কে নতুনভাবে উপলব্ধি করা যায়। সেই অভিজ্ঞতা থেকেই তিনি এখন সমালোচনাকেও ইতিবাচকভাবে দেখেন।
তিনি বলেন, “বয়স মানুষকে এমন এক পরিপক্বতা দেয়, যা দিয়ে বোঝা যায় জীবনের সবকিছুর গুরুত্ব আপেক্ষিক। ৪০ পার হওয়ার পর আমার বিরুদ্ধে যে সমালোচনা বা আক্রমণ হয়েছে, সেগুলোর জন্য আমি ধন্যবাদই জানাব। কারণ সমালোচনা থেকেই শেখা যায়, বড় হওয়া যায়।”
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স