সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অনন্তপুর গ্রামের নুরুল আমিন (৬২), তার স্ত্রী ফাতেমা আক্তার (৫০) এবং তাদের ছেলে ফরহাদ (৩৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের একটি মুদি দোকানের টিনের চালের ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। টিনের তৈরি দোকান হওয়ায় মুহূর্তেই পুরো দোকানে বিদ্যুৎ ছড়িয়ে যায়। এ সময় প্রথমে ফরহাদ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে তার বাবা নুরুল আমিন এবং পরে মা ফাতেমা আক্তারও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স