ATN
শিরোনাম
  •  

পাকুন্দিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

         
পাকুন্দিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

পাকুন্দিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও গরুভর্তি একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। দুর্ঘটনায় পিকআপে থাকা ছয়টি গরুও মারা গেছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার সুখিয়া এলাকায় কিশোরগঞ্জ-ঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার পুনদাই মাদ্রাসা এলাকার আবু সাঈদের ছেলে বিল্লাল হোসেন (৪৫), আবদুস ছোবহানের ছেলে খুরশেদ (৬০) এবং একই এলাকার পিকআপচালক খোকন (৩৯)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা গরুভর্তি একটি পিকআপের সুখিয়া বাজারসংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ সড়কে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় পিকআপের চালকসহ সামনে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হন। পিকআপের পেছনে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া পিকআপে থাকা ছোট-বড় মিলিয়ে ছয়টি গরু মারা যায়। সংঘর্ষে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

পাকুন্দিয়া থানার এসআই মো. সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ