ATN
শিরোনাম
  •  

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১০৬

         
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১০৬

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১০৬

দেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৬ জন আক্রান্ত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৪৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। ফলে এ সময়ে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট ৭৪১ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৯ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হয়েছে ৯৪৭ জন। সব মিলিয়ে একদিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৬ জন।

এদিকে, ১৫ মার্চ থেকে সোমবার (৬ জুলাই) পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৬ হাজার ৫৬৫ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৭৯১।

এ সময়ের মধ্যে মোট ৮৯ হাজার ৭৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৮৬ হাজার ৬২ জন ইতোমধ্যে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ