ব্র্যাক ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের ‘অ্যাডউইজ ২.০’ শুরু, নিবন্ধন ৯ জুলাই পর্যন্ত
দেশের উদীয়মান বিজ্ঞাপন নির্মাতাদের সৃজনশীলতা, কৌশলগত চিন্তাভাবনা ও বিজ্ঞাপন নির্মাণ দক্ষতা বিকাশের লক্ষ্যে আবারও আয়োজন করা হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি বিজনেস ক্লাব (BIZ BEE)-এর ফ্ল্যাগশিপ আন্তঃবিশ্ববিদ্যালয় বিজ্ঞাপন প্রতিযোগিতা ‘বসুন্ধরা এক্সারসাইজ বুক প্রেজেন্টস অ্যাডউইজ ২.০’।
এ প্রতিযোগিতাটি এক্স সিরামিকস গ্রুপের সৌজন্যে অনুষ্ঠিত হচ্ছে। এতে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। প্রতিটি দলে ২ থেকে ৪ জন সদস্য থাকতে হবে। তবে মিশ্র বিশ্ববিদ্যালয়ের দল গ্রহণযোগ্য হবে না।
প্রতিযোগিতা তিনটি ধাপে অনুষ্ঠিত হবে।
প্রথম পর্ব ‘ব্যাটল অব হরাইজনস’-এ অংশগ্রহণকারী দলগুলোকে নির্ধারিত একটি পণ্যের জন্য সর্বোচ্চ ৬০ সেকেন্ডের একটি ভিডিও রিল এবং এক পৃষ্ঠার বাস্তবায়ন পরিকল্পনা (এক্সিকিউশন প্ল্যান) জমা দিতে হবে।
দ্বিতীয় পর্ব ‘দ্য ব্যাটল রুম’-এ একটি নির্ধারিত কেস স্টাডির ভিত্তিতে গল্পনির্ভর বিজ্ঞাপনচিত্র (স্টোরিটেলিং ভিডিও) তৈরি, অনলাইন এনগেজমেন্ট এবং বিচারকদের সামনে দলীয় আলোচনা ও উপস্থাপনা করতে হবে।
চূড়ান্ত পর্ব ‘অ্যাডউইজ’-এ বাস্তবভিত্তিক বাজার গবেষণার মাধ্যমে একটি সমন্বিত বিজ্ঞাপন প্রচারণার পরিকল্পনা উপস্থাপন করতে হবে। এতে গবেষণার ফলাফল, সমস্যা বিশ্লেষণ, সমাধান কৌশল এবং আর্থিক বিশ্লেষণ অন্তর্ভুক্ত থাকবে।
এবারের প্রতিযোগিতায় মোট ৩ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার রাখা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ সময় ৯ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট। নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ১৫০ টাকা।
বিস্তারিত তথ্য ও নিবন্ধনের জন্য আয়োজকদের প্রকাশিত নিবন্ধন লিংকে প্রবেশ করতে হবে।
https://adwiz.bizbeebracu.org/
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স