ATN
শিরোনাম
  •  

বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: ববি হাজ্জাজ

         
বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: ববি হাজ্জাজ

বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষকদের জীবনমান উন্নয়ন এবং সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

ববি হাজ্জাজ বলেন, শহর ও গ্রামের শিক্ষার মানের ব্যবধান কমাতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে বিদ্যমান শিক্ষা কাঠামো আরও যুগোপযোগী করে নতুন কারিকুলাম প্রণয়ন করা হবে। নতুন কারিকুলামে শিক্ষার্থীদের মৌলিক পাঠ, লেখা এবং ভাষাগত দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে প্রাথমিক স্তরে শিক্ষার ভিত্তি আরও শক্তিশালী করা সম্ভব হবে।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত করে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ