ATN
শিরোনাম
  •  

প্রেমিকা গৌরি স্প্রাটের সঙ্গে বিবাহবন্ধনে আমির

         
প্রেমিকা গৌরি স্প্রাটের সঙ্গে বিবাহবন্ধনে  আমির

প্রেমিকা গৌরি স্প্রাটের সঙ্গে বিবাহবন্ধনে আমির

দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ডেটিং করার পর প্রেমিকা গৌরি স্প্রাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় আমিরের নিজস্ব বাসভবনে ঘরোয়া পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং আমিরের আগের সংসারের সন্তানরা উপস্থিত ছিলেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আমিরের একজন মুখপাত্র এই দম্পতির বিয়ের খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই আমিরের বাসভবনে এসে পৌঁছান তার দুই সন্তান ইরা খান ও জুনায়েদ খান। এছাড়া আমিরের দীর্ঘদিনের বন্ধু তথা বিখ্যাত ‘লগান’ সিনেমার পরিচালক আশুতোষ গোয়ারিকরকে আমিরের বাড়ির ভেতরে যেতে দেখা যায়। তারকাদের মধ্যে অভিনেতা এলি আব্রাম, ক্রিকেটার ইরফান পাঠান, রাজনীতিক রাজ ঠাকরে এবং কমেডিয়ান-অভিনেতা বীর দাসকেও এই উৎসবে যোগ দিতে দেখা গেছে।

আমির খান ও গৌরি স্প্রাটের পরিচয় প্রায় ২৫ বছর আগের। তবে তাদের প্রেমের শুরু ২০২৪ সালে। আমিরের কাজিন নুজহাত খানের মাধ্যমে বেঙ্গালুরুতে অবস্থানরত গৌরির সঙ্গে নতুন করে যোগাযোগ হয় তার। এরপর তারা প্রায় এক বছর লং-ডিস্টেন্স সম্পর্কে ছিলেন। ২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিনে আমির প্রথম গণমাধ্যমের সামনে গৌরিকে নিজের সঙ্গী হিসেবে পরিচয় করিয়ে দেন।

সম্পর্কের খাতিরে গৌরি তার আগের সংসারের এক ছেলেকে নিয়ে বেঙ্গালুরু থেকে মুম্বাইয়ে চলে আসেন। আগে একটি হেয়ারকেয়ার ব্র্যান্ডে কর্মরত থাকলেও, বর্তমানে গৌরি আমিরের প্রযোজনা সংস্থা ‘আমির খান প্রোডাকশনস’-এর নানা কাজে আমিরকে সহায়তা করছেন। গত মাসেই এই প্রযোজনা সংস্থাটি পথচলার ২৫ বছর পূর্ণ করেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ