‘মারভেল অব টুমরো’ ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড পেল সুজানা চৌধুরী
দ্য মারভেল-বি ইউ-এর উদ্যোগে আয়োজিত এবং মেরিল প্রেজেন্টস মারভেল অব টুমরো ইনফ্লুয়েন্সার ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড ২০২৬-এ ‘ইন্সপায়ারিং চিলড্রেন’ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন জনপ্রিয় শিশু কনটেন্ট ক্রিয়েটর সুজানা চৌধুরী।
তার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘সুজানা দ্য আনস্টপেবল’ (Sujana The Unstoppable)-এর মাধ্যমে শিশুদের জন্য ইতিবাচক ও বিনোদনমূলক কনটেন্ট তৈরি করে এই স্বীকৃতি পেলো সুজানা।
বর্তমানে ৯ বছর বয়সী সুজানা মাত্র ৪ বছর বয়স থেকেই বাবা আর জে উদয়ের সঙ্গে কনটেন্ট তৈরি শুরু করে। শৈশবের স্বতঃস্ফূর্ত, মজাদার এবং পরিবারকেন্দ্রিক ভিডিওর মাধ্যমে অল্প সময়ের মধ্যেই সে দর্শকদের ভালোবাসা অর্জন করে। সময়ের সঙ্গে তার কনটেন্টের পরিধি আরও বিস্তৃত হয়েছে এবং শিশুদের জন্য ইতিবাচক, আনন্দদায়ক ও মানসম্মত কনটেন্ট নির্মাতা হিসেবে সে পরিচিতি পেয়েছে।
এ পর্যন্ত সুজানা দেশি-বিদেশি ১০০টিরও বেশি ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছে। তার কাজের তালিকায় রয়েছে প্রাণ-আরএফএল, গ্রামীণফোন, বিকাশ, নগদ, মজারু, হইচই, আকিজ, গাড়িবুক, ইউনিলিভারসহ আরও অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স