বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আজ তৃতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন। পাত্রী উদ্যোক্তা ও লাইফস্টাইল–সংশ্লিষ্ট পেশাজীবী গৌরী স্প্র্যাট। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অবস্থিত সমুদ্রমুখী নিজ বাড়িতেই বসছে এই বিয়ের আসর। প্রায় ৭০ কোটি রুপির মূল্যের বাড়িটি ইতোমধ্যেই বিয়ের সাজে সেজে উঠেছে।
আমির ও গৌরী দুজনেই সাধারণ জীবনযাপন পছন্দ করেন। তাই তাদের বিয়ের আয়োজনও রাখা হয়েছে একেবারে ঘরোয়া পরিবেশে। তবে ছোট পরিসরের এই অনুষ্ঠানে প্রায় ১৫০ অতিথি উপস্থিত থাকবেন। ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন ঘনিষ্ঠ প্রযোজক ও পরিচালকও আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন।
মুম্বাইজুড়ে এখন বর্ষার দাপট। টানা বৃষ্টিতে শহরের অনেক এলাকা জলমগ্ন হলেও তাতে থেমে নেই বিয়ের প্রস্তুতি। আলো দিয়ে সাজানো হয়েছে আমিরের বাড়ি, নিচে তৈরি করা হয়েছে প্যান্ডেল। এই বিশেষ দিনে উপস্থিত থাকবেন আমিরের আগের দুই সংসারের সন্তানরা। পাশাপাশি গৌরীর আগের পক্ষের ছেলেও অনুষ্ঠানে যোগ দেবেন। অতিথিদের জন্য তাদের পছন্দের নানা খাবারের আয়োজন করা হয়েছে, যার পুরো তদারকি করছেন আমির ও গৌরী নিজেই।
এর আগে ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। ২০০২ সালে তাদের বিচ্ছেদের ঘোষণা ভক্তদের বিস্মিত করেছিল। প্রায় ১৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেও সন্তানদের স্বার্থে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন দুজন। এখনো পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যায়।
পরে ২০০৫ সালের ডিসেম্বরে পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আমির। একসময় বিভিন্ন অনুষ্ঠান ও সাক্ষাৎকারে তাদের একসঙ্গে দেখা যেত। একাধিক সিনেমায়ও তারা একসঙ্গে কাজ করেছেন। বলিউডে তাদের সম্পর্ককে অন্যতম সৃজনশীল জুটি হিসেবে বিবেচনা করা হলেও সেই দাম্পত্যও শেষ পর্যন্ত টেকেনি।
এবার জীবনের তৃতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছেন আমির খান। আজ বান্দ্রার সমুদ্রমুখী নিজ বাসভবনেই গৌরী স্প্র্যাটের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
তৃতীয়বারের এই বিয়েতে উপস্থিত থাকবেন আমিরের দীর্ঘদিনের বন্ধু আশুতোষ গোয়ারীকর এবং প্রযোজক রাজকুমার সন্তোষী। এছাড়া পরিবারের ঘনিষ্ঠ সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেবেন। তবে অভিনেতার দুই সাবেক স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স