ATN
শিরোনাম
  •  

খামেনির প্রথম জানাজা, কানায় কানায় পূর্ণ গ্র্যান্ড মোসাল্লা

         
খামেনির প্রথম জানাজা, কানায় কানায় পূর্ণ গ্র্যান্ড মোসাল্লা

খামেনির প্রথম জানাজা, কানায় কানায় পূর্ণ গ্র্যান্ড মোসাল্লা

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের চার সদস্যের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তার কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লার ভেতরে নিয়ে যাওয়া হয়। জানাজায় ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানী।

রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে গ্র্যান্ড মোসাল্লায় প্রথম জানাজার আয়োজন করা হয়।

ইরান জানিয়েছে, এ জানাজায় প্রায় দুই কোটি মানুষের সমাগম হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানায়, ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় প্রথম জানাজা অনুষ্ঠিত হলেও শনিবার থেকেই সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানেই খামেনির মরদেহ রাখা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, জানাজার নামাজ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জানাজা শেষে সোমবার (৬ জুলাই) তেহরানে এবং মঙ্গলবার (৭ জুলাই) পবিত্র শহর কোমে শোক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

এরপর খামেনির মরদেহ আরও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ইরাকের নজফ ও কারবালা শহরে নেওয়া হবে। পরে বৃহস্পতিবার (৯ জুলাই) দাফনের জন্য মরদেহ আবার ইরানের মাশহাদ শহরে ফিরিয়ে আনা হবে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ