ATN
শিরোনাম
  •  

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তা মেসির

         
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তা মেসির

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তা মেসির

ভেনেজুয়েলায় সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। প্রায় দুই সপ্তাহ আগে দেশটিতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহত হয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ, আহত হয়েছেন ১১ হাজারেরও বেশি। সেই ট্র্যাজেডির পর এবার আবেগঘন বার্তায় ভেনেজুয়েলার জনগণের পাশে থাকার কথা জানিয়েছেন তিনি।

গত ২৪ জুন কয়েক সেকেন্ডের ব্যবধানে সাতের বেশি মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। এই দুর্যোগ বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়।

চলমান ফুটবল বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচ শেষে ভেনেজুয়েলার জনগণের উদ্দেশে নিজের বার্তা দেন মেসি। এর একদিন আগে একই বিষয়ে প্রতিক্রিয়া জানান পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ভূমিকম্পে একটি পা হারানো ভেনেজুয়েলার ক্ষুদে সমর্থক আন্দ্রেস মিলেসের স্বপ্নও পূরণ করেন তিনি।

মেসি বলেন, ‘আমি ভেনেজুয়েলার সব মানুষকে একটি বড় বার্তা পাঠাতে চাই। আমরা জানি তারা বর্তমানে কী ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। যারা চরম কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, যারা তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছেন না এবং কী হবে না হবে, তা নিয়ে এক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন—আমি তাদের সবার পাশে আছি। এখান থেকে তাদের সবার জন্য অনেক অনেক শক্তি ও প্রার্থনা রইল।’

অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন আন্দ্রেসের একটি ছোট্ট ইচ্ছা পূরণ করেন রোনালদো। বিশ্বকাপ অ্যালবামের জন্য নিজের একটি অফিসিয়াল স্টিকার চেয়েছিল ওই ক্ষুদে ভক্ত।

তবে শুধু স্টিকার পাঠিয়েই থেমে থাকেননি রোনালদো। তিনি আন্দ্রেসের জন্য একটি বিশেষ ভিডিও বার্তাও পাঠান এবং নিজের একটি ম্যাচ সরাসরি মাঠে বসে দেখার আমন্ত্রণ জানান।

ভিডিও বার্তায় রোনালদো বলেন, ‘এই যে আন্দ্রেস, কেমন আছো? তোমাকে একটি বড় হাগ (আলিঙ্গন) পাঠাতে এই ভিডিওটি তৈরি করছি। আমি জানি তুমি আমার অনেক বড় ভক্ত। আশা করি তুমি দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমি তোমাকে আমার একটি ম্যাচে আমন্ত্রণ জানাতে চাই। আমরা একসাথে খেলা উপভোগ করতে পারি। তোমার সঙ্গে দেখা করার জন্য আমি উন্মুখ হয়ে আছি। বন্ধু আমার, শক্ত থেকো।’

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ