চলতি সপ্তাহেই আবারও আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা চলতি সপ্তাহেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার বৈঠকের আয়োজক হিসেবে থাকছে পাকিস্তান। শনিবার (৪ জুলাই) সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী ১১ জুলাই পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে আল আরাবিয়া জানায়, আসন্ন আলোচনায় ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা, জব্দকৃত ইরানি সম্পদ এবং দেশটির পারমাণবিক কর্মসূচি প্রধান আলোচ্য বিষয় হিসেবে থাকবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধিদল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে, গত ১৮ জুন ইরান ও যুক্তরাষ্ট্র লেবাননসহ অঞ্চলের সব ফ্রন্টে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করে।
পরবর্তীতে ২২ জুন সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। তার আগের দিন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিকে গত বুধবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা মার্কিন ও ইরানি আলোচকদের সঙ্গে পৃথক বৈঠক সম্পন্ন করেছেন। তিনি বলেন, সমঝোতা স্মারক-সংক্রান্ত বিষয়গুলোতে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
তিনি আরও জানান, উভয় পক্ষ আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে এবং পরবর্তী বৈঠকের তারিখ দ্রুত নির্ধারণ করা হবে।
সূত্র: সিনহুয়া
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স