অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা আবারো চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন।
আজ শনিবার (০৪ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা আবারো চালুর প্রক্রিয়াগত অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন তিনি।
সভায় প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত এসব কারখানায় বিনিয়োগের বিষয়ে ইতোমধ্যে বেশ কিছু বেসরকারি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে। কোম্পানিগুলো যে ধরনের শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাব দিয়েছে, তা যথাযথভাবে যাচাই-বাছাই করতে হবে।
প্রধানমন্ত্রী পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ এড়িয়ে দ্রুত প্রক্রিয়া শেষ করার নির্দেশও দেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম।
এছাড়াও অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ উদ্যোগটি সফল হলে দেশের বন্ধ কারখানাগুলো নতুন করে উৎপাদনে ফিরবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের ফলে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে শিল্পখাতে একটি নতুন গতির সঞ্চার হবে বলে বলে সভায় আলোচনা হয়।
রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা