বিশ্বকাপের শেষ ষোলর মহারণে মুখোমুখি হচ্ছে বিশ্বফুটবলের চিরায়ত পরাশক্তি ব্রাজিল এবং এই টুর্নামেন্টের ডার্কহর্স নরওয়ে। রোববার নিউইয়র্ক-নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
হেক্সা মিশনে অবিচল কার্লো আনচেলত্তির ব্রাজিলের সামনে ভয়ঙ্কর চেহারায় উঁকি দেয়া নরওয়ে। শক্তির পাল্লায় ব্রাজিল ভীষন ওজনদার, কিন্তু পরিসংখ্যানে ব্রাজিলের জন্য আজন্ম অস্বস্তির নাম নরওয়ে।
ব্রাজিল বহু পরাশক্তিকে গুঁড়িয়ে দিয়েও নরওয়েকে কখনো হারাতে পারেনি। দুই দলের চার সাক্ষাতে নরওয়ের জয় দুটি ম্যাচে, বাকি দুটি ম্যাচের নিষ্পত্তি হয়নি। ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরেছিল ব্রাজিল। ১৯৯৭ সালের প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছিল নরওয়ে।
নরওয়ে দুর্গ না ভাঙতে পারলে সেলেসাওদের অভিযানের শেষ। এই লড়াইয়েও নেইমার একাদশে নেই- ইঙ্গিত কোচ আনচেলত্তির। লুকাস পাকেতা জাপানের বিপক্ষে জেতা ম্যাচে চোট পাওয়ায় ছিটকে গেছেন। তবে সুখবর, মার্তিনেল্লি থাকছেন একাদশে। চোট কাটিয়ে অনুশীলন করেছেন রাফিনিয়া।
আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলয় আসা নরওয়ে খেলছে নির্ভীক ফুটবল। কোচ সোল বাকেনের দল নিচে রক্ষণদুর্গ গড়ে তুলবে। মাঝমাঠে ওডেগার্ডের পাসিং ভিশন ও আর্লিং হলান্ডের বিধ্বংসী কাউন্টার অ্যাটাকিং গতি কাজে লাগিয়ে ভাঙতে চাইবে সেলেসাওদের রক্ষণভাগ।
লড়াইয়ের মধ্যে কিছু লড়াই দেখবে এ ম্যাচ, যেমন আর্লিং হলান্ড বনাম গ্যাব্রিয়েল ম্যাগালেস বা মার্কিনিওস। মার্টিন ওডেগার্ড বনাম কাসেমিরো। ভিনিসিয়ুস জুনিয়র বনাম নরওয়ের রক্ষণ। এই লড়াইগুলোর সাফল্যই হতে পারে ম্যাচের ভাগ্যনির্ধারণী। নরওয়ের আক্রমণ শক্তিশালী হলেও রক্ষণভাগ কিছুটা নড়বড়ে।
মেটলাইফ হলুদ সাম্বায় হাসবে, না ভাইকিংয়ের তান্ডব দেখবে, সেটির অপেক্ষাতেই সময় গুনছে ফুটবলের পৃথিবী।
রিপোর্ট : প. কু/মা. হা