ATN
শিরোনাম
  •  

রাজবাড়ীতে সফল তরুণ উদ্যোক্তা হীরকের মিশ্র ফল বাগান

         
রাজবাড়ীতে সফল তরুণ উদ্যোক্তা হীরকের মিশ্র ফল বাগান

রাজবাড়ীতে সফল তরুণ উদ্যোক্তা হীরকের মিশ্র ফল বাগান

রাজবাড়ীতে মিশ্র ফলের বাগান তৈরি ও চাষ করে সফলতা পেয়ে সাড়া ফেলেছেন তরুণ উদ্যোক্তা হীরক। একই জমিতে একাধিক ফল আবাদে সফলতায় অনুপ্রেরণা যোগাচ্ছে অন্যদেরও।

বাগানে ছোট্ট গাছগুলোতে ধরে আছে দেশি-বিদেশি বিভিন্ন ফল। দুই সারি গাছের মাঝের জায়গায় আবাদ করা হয়েছে সব্জি। ১২ একর জমির এই মিশ্র ফলের বাগানটি রাজবাড়ীর পাংশায়, তরুণ কৃষি উদ্যোক্তা সালাউদ্দিন আহমেদ হীরকের।

পড়ালেখা শেষ করে চাকরির পেছনে ছোটেননি হীরক। কৃষিতেই নিজের ভাগ্য গড়ছেন। পাশাপাশি অনেকের কর্মসংস্থানও হয়েছে তার বাগানে।

এক বাগানেই বিভিন্ন ধরনের ফল থাকায়, অনেক ক্রেতাই আসেন এখানে। অনেক অভিভাবকই ফল ও গাছ চেনাতে শিশুদের সাথে করে নিয়ে আসেন।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, তরুণ উদ্যোক্তাদের কৃষিতে আগ্রহী করে তুলতে, কৃষি বিভাগও নানা ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ।

রিপোর্ট : র. হো/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট কৃষি সংবাদ


অন্যান্য সংবাদ