গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলা, বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ
রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজি ও দখলবাজির প্রতিবাদে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের একটি বিক্ষোভ মিছিলে বিএনপির স্থানীয় কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এতে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে জামায়াতের নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ করছে।
আজ শনিবার (০৪ জুন) বিকেলে গুলিস্তানের ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে এ হামলার ঘটনা ঘটে বলে দাবি করেন, দলটির ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা অভিযোগ করেন, বিএনপি'র স্থানীয় নেতাকর্মীরা দীর্ঘদিন থেকে গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি করছেন। কিছুদিন আগে তারা তালাবদ্ধ করে মার্কেটে নিয়ন্ত্রণ নিতে চায় বলেও দাবি করেন তারা। সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে, তাদের পাশে দাঁড়ানোর কারণে এই হামলা ঘটেছে বলে অভিযোগ করেন জামায়াতের নেতাকর্মীরা।
এদিকে, ঘটনার পরে গুলিস্তানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে, এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা