চট্টগ্রামকে দেশের প্রধান অর্থনৈতিক হাব করা হবে : অর্থমন্ত্রী
চট্টগ্রামকে দেশের প্রধান লজিস্টিক হাব এবং অর্থনৈতিক হাবে পরিণত করতে সরকার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।।
আজ শনিবার (০৪ জুলাই) বাজেট পাশের পর প্রথম বারের মতো নিজ শহর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে গণমাধ্যমকে এই কথা জানান অর্থমন্ত্রী।
চট্টগ্রামের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা সরকার ভাবছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রাম এবং ঢাকার রেল যোগাযোগ এর সময় দুই ঘণ্টা কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া চট্টগ্রামের উন্নয়নে চায়না ইকোনমিক জোন এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী।
বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে যে সম্ভাবনা রয়েছে সেটি মাথায় রেখেই এবারের বাজেট করা হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রামে সমুদ্র বন্দর রয়েছে, ভৌগলিক গুরুত্ব রয়েছে এগুলো সব মাথায় রেখে বাজেট পরিকল্পনা করা হয়েছে।
কর্ণফুলী নদীর অপর পাশে ফ্রি জোন ও চট্টগ্রামে অনেকগুলো বন্দর করার যে সমন্বিত উদ্যোগ সেটির বাস্তবায়নের বিষয়ও বাজেটে প্রতিফলিত হয়েছে জানান মন্ত্রী।
এ সময় চট্টগ্রামের উন্নয়নে বন্দরকে লজিস্টিক হাব পাশাপাশি চট্টগ্রাম আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দরকে কার্গো ও প্যাসেঞ্জার হাবে পরিণত করার কথাও জানান অর্থমন্ত্রী।
রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা