সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিনতাইকারীকে ধরতে গেলে ৩ পুলিশসহ ৪ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার (০৪ জুলাই) দুপুরে উপজেলার সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন, সোনারগাঁ থানার উপপরিদর্শক সুরুজ্জামান, কনস্টেবল শাহীন ও মাইনুল এবং পুলিশ সোর্স মাসুম মিয়া। তাঁরা বর্তমানে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
আহত উপপরিদর্শক সুরুজ্জামান জানান, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় তিনিসহ দুই কনস্টেবল শাহীন ও মাইনুলসহ মহাসড়কে বিভিন্ন মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় উদ্ধার অভিযানে এক আসামি ধরতে যায়। এ সময় আসামি সাগর ও তার ভাই সজল দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তিন পুলিশ সদস্য ও পুলিশর সোর্স মাসুমকে কুপিয়ে জখম করেন। খবর পেয়ে অন্য পুলিশ সদস্যরা তাঁদের উদ্ধার করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, মোটরসাইকেল ছিনতাইয়ের মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দুই ভাই সাগর ও সজলকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা