আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পপসংগীতের বিশ্বতারকা টেইলর সুইফট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসি। শুক্রবার (৩ জুলাই) নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত এই বিয়ের খবর বিবিসিকে নিশ্চিত করেছেন টেইলর সুইফটের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন। জনপ্রিয় কৌতুক অভিনেতা অ্যাডাম স্যান্ডলার তারকাখচিত এই বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেন।
নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত এই বিয়েকে অনেকেই ‘শতাব্দীর সবচেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন’ হিসেবে উল্লেখ করছেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে ম্যানহাটানের অন্যতম ব্যস্ত একটি সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়। হলিউডের অসংখ্য তারকার উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
অতিথিদের মধ্যে ছিলেন অভিনেতা হিউ গ্রান্ট ও জেসন সুডেইকিস, গায়ক বেনসন বুন এবং মডেল জিজি হাদিদ। তাদের উপস্থিতি অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে।
শুক্রবার সকাল থেকেই ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে ভিড় করেন অগণিত ভক্ত। কেউ টেইলর সুইফটের গান গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন, কেউ তাঁর কনসার্টের স্মারক পোশাক পরে উপস্থিত হন। আবার অনেকেই অনুষ্ঠানের এক ঝলক দেখার আশায় মাচা ও স্ক্যাফোল্ডিংয়ে উঠে অপেক্ষা করেন।
মূল আয়োজনের আগের দিন, বৃহস্পতিবার একই ভেন্যুতে সীমিত পরিসরে একটি প্রাক-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১০০ জন অতিথি অংশ নিয়েছিলেন বলে জানা গেছে। নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া অনুমতিপত্রে এই আয়োজনকে ‘প্রি-পার্টি’ হিসেবে উল্লেখ করা হয়েছিল।
শুক্রবারের মূল অনুষ্ঠানের জন্য ভেন্যুর বাইরে আগের দিনের তুলনায় দ্বিগুণ বড় একটি তাঁবু নির্মাণ করা হয়। কালো কাচে ঢাকা একের পর এক এসইউভি গাড়ি সেই তাঁবুর ভেতর দিয়ে প্রবেশ করায় অতিথিরা গোপনীয়তা বজায় রেখেই অনুষ্ঠানে অংশ নিতে সক্ষম হন। এ সময় মিডটাউন ম্যানহাটানের কয়েকটি সড়কে যান চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পাশাপাশি ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পর্দা ও অস্থায়ী প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছিল।
বিয়ের আনন্দঘন মুহূর্তকে উদ্যাপন করতে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বিভিন্ন ডিজিটাল সাইনবোর্ডে বড় অক্ষরে প্রদর্শন করা হয়—‘জাস্ট অ্যান্ড টি ম্যারিড’।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স