আয়াতুল্লাহ খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা
তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।
তেহরানের গ্র্যান্ড মাসাল্লায় অনুষ্ঠিত এ শোকাবহ ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তিনি মরহুম আলী খামেনির আত্মার শান্তি কামনা করেন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোকাহত ইরানি জাতির প্রতি গভীর সমবেদনা জানান ও শোকবার্তা পৌঁছে দেন। পরে তিনি সেখানে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন।
এর আগে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে গতকালই তেহরানে পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।
বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের নিন্দা জানানোর পাশাপাশি বাংলাদেশ ও ইরানের শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব, সাংস্কৃতিক গভীরতা এবং কূটনৈতিক সম্পর্কের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
তিনি সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে গালিবাফের ভূমিকার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে এই উদ্যোগ অঞ্চলজুড়ে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে ভূমিকা রাখবে। বাংলাদেশও এই শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় তিনি দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
পরে তিনি ইরানের ক্রীড়া মন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সঙ্গে বৈঠক করেন। সেখানে ইরানে ক্রিকেট উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে খেলাধুলা খাতে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করা হলে স্পিকার বিষয়টি বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।
পরবর্তীতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরান রেডিওর বাংলা বিভাগের সঙ্গে সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বাংলাদেশ–ইরান দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে মতামত তুলে ধরেন এবং ইরানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাস সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানাবেন বলেও উল্লেখ করেন।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স