সীমিত খেলার সুযোগে অসন্তুষ্ট নেইমার, তবে দলের পরিবেশ ইতিবাচক: আনচেলত্তি
বিশ্বকাপে এখন পর্যন্ত সীমিত সময় মাঠে নামায় পুরোপুরি সন্তুষ্ট নন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার—এমনটাই জানিয়েছেন জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। তবে তিনি মনে করেন, বিষয়টি নেইমার পেশাদারভাবে গ্রহণ করছেন এবং তার মনোভাব দলের ওপর ইতিবাচক প্রভাব ফেলছে।
ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার নিজের চতুর্থ বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচে বদলি হিসেবে খেলেছেন। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ী ম্যাচে তিনি শেষ ১৪ মিনিট মাঠে ছিলেন।
আগামী রোববার মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে আবারও বেঞ্চে দেখা যেতে পারে।
ব্রাজিলিয়ান দৈনিক ফোলহা দে সাও পাওলোকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, নেইমার মোটেও সন্তুষ্ট নয়, তবে সে শান্ত আছে। অনুশীলনে সে ভালো করছে। সতীর্থদের কাছে সে অত্যন্ত শ্রদ্ধেয় একজন খেলোয়াড়। সবাই তাকে ভালোবাসে। দলে তার প্রভাব অনেক বড়। ব্যক্তিগতভাবেও সে অসাধারণ। আমি তাকে দলে পেয়ে খুশি। অবশ্যই সে প্রতিটি ম্যাচেই খেলতে চায়।
ডান পায়ের কাফ মাসলে ইনজুরি নিয়ে টুর্নামেন্টে অংশ নিয়েছেন নেইমার। তিনি ইঙ্গিত দিয়েছেন, এখন তিনি পুরো ম্যাচ খেলার জন্য প্রস্তুত। তবে বার্সেলোনা ও পিএসজির সাবেক এই তারকার ম্যাচ ফিটনেস নিয়ে এখনও কিছুটা সংশয় রয়েছে।
এ বিষয়ে আনচেলত্তি আরও বলেন, গুরুত্বপূর্ণ বিষয় হলো নেইমার খেলতে প্রস্তুত। তবে সে কতক্ষণ খেলতে পারবে, সেটা নিশ্চিত নয়। ম্যাচের ছন্দ ধরে রাখার অভিজ্ঞতা তার আছে। যখনই দলের প্রয়োজন হবে, আমি তাকে মাঠে নামাবো।
ইতিহাস বলছে, নরওয়ের বিপক্ষে এখন পর্যন্ত চারবারের দেখায় ব্রাজিল কোনো জয় পায়নি। দুটি ম্যাচ ড্র হয়েছে এবং দুটি হেরেছে সেলেসাওরা। এছাড়া ২০০২ সালের বিশ্বকাপ জয়ের পর নকআউট পর্বে কোনো ইউরোপীয় দলের বিপক্ষেও জয় পায়নি ব্রাজিল।
নরওয়ে প্রসঙ্গে আনচেলত্তি বলেন, তাদের বিপক্ষে খেলা সবসময়ই কঠিন। তবে আমরা ভালো পারফরম্যান্সের ব্যাপারে আত্মবিশ্বাসী। নরওয়ে রক্ষণে খুবই সংগঠিত দল। আমরা সব দিক থেকেই প্রস্তুত। হয়তো আমরা গোল হজম করতে পারি, তবে সেই পরিস্থিতি সামাল দেওয়ার পরিকল্পনাও আমাদের আছে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স