ATN
শিরোনাম
  •  

আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে জনসমুদ্র

         
আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে জনসমুদ্র

আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে জনসমুদ্র

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে। এ উপলক্ষে রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা এবং আশপাশের সড়কগুলোতে মানুষের ঢল নেমেছে।

শনিবার (৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, সাবেক সর্বোচ্চ নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীতে লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন। বিপুল মানুষের উপস্থিতি সামাল দিতে গ্র্যান্ড মোসাল্লার দরজা খুলে দেওয়া হয়েছে।

দাফন প্রক্রিয়ায় অংশ নিতে গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে পৌঁছানোর জন্য তেহরানের বিভিন্ন মেট্রো স্টেশনের বাইরে উপচে পড়া ভিড় দেখা গেছে।

ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ প্রকাশিত এক অনলাইন ভিডিওতে দেখা যায়, শোকের পোশাক পরিহিত অসংখ্য মানুষ বন্ধ মেট্রো স্টেশনের গেটের সামনে অপেক্ষা করছেন। গেট খুললেই তারা অনুষ্ঠানস্থলের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শ্রদ্ধা নিবেদনের সময় তারা আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তাদের কান্নার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত আয়াতুল্লাহ আলি খামেনির সপ্তাহব্যাপী দাফন কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার তেহরানে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেক মোতামাদিয়ান বলেন, ‘শহীদ নেতার বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। আগামীকাল সকাল ঠিক ৬টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লার দরজা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। এর আগে কোনোভাবেই তা খোলা হবে না। তাই সবাইকে নির্ধারিত সময় অনুযায়ী সেখানে আসার পরিকল্পনা করতে হবে।’

প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ইরানের শীর্ষ কর্মকর্তা, রাষ্ট্রপ্রধান, বিদেশি বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন দেশের উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্র: আল জাজিরা

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ