ATN
শিরোনাম
  •  

অতিরিক্ত সময়ে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

         
অতিরিক্ত সময়ে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

অতিরিক্ত সময়ে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

ছোট দেশ, জনসংখ্যাও তুলনামূলক কম। ফিফা র‌্যাঙ্কিংয়েও অনেক পিছিয়ে থাকা কেপ ভার্দে এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে অপরাজিত থেকে সবাইকে চমকে দিয়েছে। স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলকে রুখে দেওয়া নবাগত এই প্রতিপক্ষের বিপক্ষে তাই শুরু থেকেই সতর্ক ছিল আর্জেন্টিনা। তবুও লিওনেল মেসিদের সহজ জয় আসেনি। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গড়ানো রোমাঞ্চকর লড়াইয়ে কেপ ভার্দের দুর্দান্ত প্রতিরোধ ভেঙে ৩-২ গোলের জয় তুলে নেয় কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফেবারিট হিসেবে খেলতে নেমে ২৯তম মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। দলের হয়ে প্রথম গোলটি করেন অধিনায়ক লিওনেল মেসি। বক্সের ভেতরে লাওতারো মার্টিনেজের উঁচু করে বাড়ানো বল নিখুঁতভাবে নিয়ন্ত্রণে নিয়ে দ্রুত শটে জালে পাঠান তিনি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে ২০ গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। পাশাপাশি চলতি টুর্নামেন্টে সর্বোচ্চ ৭ গোলের মালিকও হন তিনি।

মেসির গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে আলবিসেলেস্তেরা। তবে দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে ম্যাচে সমতা ফেরায় কেপ ভার্দে। দেরয় দুয়ার্তে বক্সের কোণ থেকে নেওয়া দুর্দান্ত এক শটে আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজকে পরাস্ত করেন। তার সেই গোলেই আকাশি-সাদা সমর্থকে ভরা মায়ামি স্টেডিয়ামের গ্যালারিতে নেমে আসে মুহূর্তের নীরবতা।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ