বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ শুক্রবার দিবাগত রাত ৪টায় নবাগত কেপ ভার্দের মুখোমুখি হবে। ম্যাচটি ঘিরে আগাম পূর্বাভাস দিয়েছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার।
অপ্টার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৮৯ দশমিক ৮২ শতাংশ। অন্যদিকে, কেপ ভার্দের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১০ দশমিক ১৮ শতাংশ।
পরিসংখ্যানের পাশাপাশি সাম্প্রতিক পারফরম্যান্সেও এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসি রয়েছেন দারুণ ছন্দে। আক্রমণভাগে তাকে সমর্থন দিচ্ছেন লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ।
অন্যদিকে, চলতি বিশ্বকাপের অন্যতম চমক কেপ ভার্দে। কঠিন গ্রুপে পড়েও অপরাজিত থেকে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার দলটি। স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র, উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে সমতা এবং সৌদি আরবের বিপক্ষেও ড্র করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে তারা।
তবে নকআউট পর্বে ড্রয়ের সুযোগ নেই। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে কেপ ভার্দেকে জিততেই হবে। অন্যদিকে, শিরোপা ধরে রাখার মিশনে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না আর্জেন্টিনা।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস