বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে-এমন অভিযোগ নতুন নয়। এতদিন সামাজিক যোগাযোগমাধ্যমে সীমাবদ্ধ থাকলেও এবার সেই প্রশ্ন উঠেছে দলের সংবাদ সম্মেলনেও। নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে এ বিষয়ে মুখ খুলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগের জবাবে স্কালোনি বলেন, ‘এর একমাত্র সমাধান হলো সামাজিক যোগাযোগমাধ্যম না পড়া। সোশ্যাল মিডিয়া দেখা বন্ধ করে দিন। তাহলে এসব নিয়েও ভাবতে হবে না।’
তার মতে, প্রমাণ ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের দাবি ছড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘আজকাল যে কেউ কোনো প্রমাণ ছাড়াই ইন্টারনেটে কিছু পোস্ট করতে পারে এবং ছোট একটি বিষয়কে বড় করে তুলতে পারে। এসবকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই।’
স্কালোনি জোর দিয়ে বলেন, আর্জেন্টিনার সাফল্য কোনো বিশেষ সুবিধার ফল নয়; এটি পুরো দলের কঠোর পরিশ্রমের অর্জন। তার ভাষায়, ‘লিওনেল মেসি থেকে শুরু করে দলের কিটম্যান মারিও দে স্তেফানো—সবার অবদানেই আমরা এখানে পৌঁছেছি।’
সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক দিক তুলে ধরে তিনি আরও বলেন, ‘এর ভালো দিক যেমন আছে, তেমনি যে কেউ যা খুশি লিখতে পারে এবং তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। আমরা এসব নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছি না।’
এদিকে, রাউন্ড অব বত্রিশের ম্যাচে বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় টুর্নামেন্টের চমক জাগানো দল কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস