ATN
শিরোনাম
  •  

প্রথম সন্তানের মুখ দেখার আগেই ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি গোলরক্ষক

         
প্রথম সন্তানের মুখ দেখার আগেই ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি গোলরক্ষক

প্রথম সন্তানের মুখ দেখার আগেই ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি গোলরক্ষক

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষক সেলিম আল-আশকার নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)।

এক বিবৃতিতে পিএফএ জানায়, ইসরায়েলি বাহিনীর গুলিতে আল-আশকার প্রাণ হারিয়েছেন। সংস্থাটির দাবি, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া চলমান সংঘাতে ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনের শত শত ব্যক্তি নিহত হয়েছেন। তাদের মধ্যে এক হাজারেরও বেশি ক্রীড়াবিদ রয়েছেন। ৩২ বছর বয়সী সেলিম আল-আশকারও সেই তালিকায় যুক্ত হলেন।

জানা গেছে, মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন আল-আশকার। তার স্ত্রী বর্তমানে তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। এমন সময়ে তার মৃত্যু পরিবার, স্বজন, সতীর্থ এবং ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনে গভীর শোকের সৃষ্টি করেছে।

এদিকে আল-আশকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে চিলির ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব দেপোর্তিভো পালেস্তিনো। বুধবার প্রকাশিত এক শোকবার্তায় ক্লাবটি জানায়, সেলিম আল-আশকারের মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত। একই সঙ্গে তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড, আল-জাজিরা

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ