সরকারি নিয়ন্ত্রণমুক্ত স্বাধীন মানবাধিকার কমিশন গঠন চায় টিআইবি
সরকারি নিয়ন্ত্রণের বাইরে একটি স্বাধীন মানবাধিকার কমিশন গঠনের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি। খসড়া জাতীয় মানবাধিকার কমিশন আইন-২০২৬ ওপর পর্যালোচনা শেষে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, খসড়ার কিছু বিধান বহাল থাকলে এটাই প্রমাণ হবে যে সরকার স্বাধীন মানবাধিকার কমিশন গঠন হোক তা চায় না।
আজ বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে রাজধানীর মাইডাস সেন্টারে জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়া নিয়ে পরামর্শ ও উন্মুক্ত আলোচনায় এসব কথা বলেন তিনি।
টিআইবি’র নির্বাহী পরিচালক জানান, একটি স্বাধীন সংস্থা হিসেবে কমিশনের কাজ করার সুযোগ রাখা হয়নি খসড়ায়। আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে স্বাধীনভাবে কমিশনের তদন্ত ও ব্যবস্থা নেয়ার সুপারিশের এখতিয়ার বাতিল করা হয়েছে, যা ২০২৫ সালের অধ্যাদেশে ছিল।
আইনের খসড়া নিয়ে ১৯টি সুপারিশ তুলে ধরে ড. ইফতেখারুজ্জামান বলেন, ব্যক্তিগত সুবিধার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ করার মানসিকতার পরিবর্তন চায় টিআইবি।
অনুষ্ঠানে মানবাধিকার কমিশনের ওপর সরকার ও আমলাদের প্রভাব কমানোর পরামর্শ দেন অংশীজনরা।
রিপোর্ট : সা/মা. হা