ATN
শিরোনাম
  •  

দেশের বাজারে সোনার দাম আবার বাড়লো

         
দেশের বাজারে সোনার দাম আবার বাড়লো

দেশের বাজারে সোনার দাম আবার বাড়লো

বিশ্ববাজারে খাঁটি সোনার দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। ভালো মানের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।

আজ বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল ১০টায় দেশের বাজারে সোনার নতুন দাম কার্যকর হয়েছে।

এর আগে, গত সোম ও মঙ্গলবার-এ দুই দিনে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছিল ৬ হাজার ৫৯০ টাকা। নতুন দাম অনুযায়ী, আজ ২২ ক্যারেটের সোনার দাম বেড়ে হয়েছে ভরিপ্রতি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা; ২১ ক্যারেটের সোনার দাম হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হয়েছে ভরিপ্রতি ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

রিপোর্ট : গো. কা. র/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ