ATN
শিরোনাম
  •  

যুদ্ধবিধ্বস্ত সুদানে নতুন করে কলেরার প্রাদুর্ভাবে ১২০ জনের প্রাণহানি

         
যুদ্ধবিধ্বস্ত সুদানে নতুন করে কলেরার প্রাদুর্ভাবে ১২০ জনের প্রাণহানি

যুদ্ধবিধ্বস্ত সুদানে নতুন করে কলেরার প্রাদুর্ভাবে ১২০ জনের প্রাণহানি

যুদ্ধকবলিত দেশ সুদানে নতুন করে ছড়িয়ে পড়া কলেরার প্রাদুর্ভাবে ১২০ জনের প্রাণহানি ঘটেছে। একই সঙ্গে দেশটিতে গত মে মাস থেকে আরও ১ হাজার ১০২ জন এই রোগে আক্রান্ত হয়েছেন।

সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী RSF এর মধ্যে তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ সুদানের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। গত মার্চে আগের দফার প্রাদুর্ভাব শেষ হওয়ার ঘোষণা দেওয়ার ২ মাসের মাথায় সুদানজুড়ে ৩ বছরের মধ্যে কলেরার তৃতীয় ঢেউ শুরু হয়েছে। ২০২৪ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত দেশটিতে ১ লাখ ২৪ হাজার ৪০০ জনের বেশি মানুষ কলেরায় আক্রান্ত ও সাড়ে ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দেশটিতে আগে কলেরার প্রাদুর্ভাব প্রতি ৩ বছর পরপর চক্রাকারে ফিরে আসত। বর্তমানে যুদ্ধ-সংঘাত, যাতায়াতের প্রতিবন্ধকতা এবং সীমিত চিকিৎসা সামগ্রীর কারণে কলেরার টানা প্রাদুর্ভাব হচ্ছে। যা বর্ষা মৌসুমে আরও তীব্র হতে পারে।

রিপোর্ট : আ. সা/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ