মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু
বিশ্বকাপ ফুটবলে ইকুয়েডরকে হারিয়ে শেষ ১৬-তে ওঠার আনন্দ উদযাপন করতে গিয়ে মেক্সিকোর রাজধানীতে শ্বাসরুদ্ধ হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দু'জন পুরুষ ও দুজন নারী।
বুধবার স্থানীয় কর্তৃপক্ষ এই প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে ইকুয়েডরকে ২-০ গোলে পরাজিত করে। এই ঐতিহাসিক জয়ের পর উল্লাস করতে হাজার হাজার ফুটবলপ্রেমী মেক্সিকো সিটির অন্যতম প্রধান সড়ক প্যাসেও দে লা রেফর্মা এলাকায় জড়ো হন।
এক পর্যায়ে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার কারণে শ্বাসকষ্টজনিত কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ১৯৮৬ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে বুলগেরিয়াকে হারানোর দীর্ঘ ৪ দশক পর নকআউট পর্বে জয়ের স্বাদ পেল মেক্সিকো।
রিপোর্ট : আ. সা/মা. হা