পঞ্চগড়ে রাস্তা নির্মাণে ২০০ বছর পুরোনো মসজিদের ইট!
পঞ্চগড়ের চন্দনবাড়িতে রাস্তা নির্মাণে নতুন ইটের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে প্রায় ২০০ বছর পুরনো মসজিদের মিনারের ইট। এতে অসন্তোষ দেখা দিয়েছে এলাকাবাসীর মাঝে। এলজিইডি বিষয়টিকে দেখছে পরিকল্পিত চক্রান্তের অংশ হিসেবে।
পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে, অবশেষে শুরু হয়েছে গোমস্তাপাড়া থেকে বলরাম হাট পর্যন্ত রাস্তা পাকা করার কাজ। এলাকাবাসীর নিত্যদিনের ভোগান্তি দূর হওয়াসহ উন্নত যোগাযোগের অপেক্ষা অবসানের পথে। তবে, ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের কারণে শুরুতেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে প্রত্যাশিত সেই রাস্তা নির্মাণ। দেখা যাচ্ছে, নতুন ইটের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে প্রায় ২০০ বছরের পুরনো মসজিদের মিনারের ইট।

প্রায় দেড় কোটি টাকা ব্যয় বরাদ্দে ২ হাজার ২৮০ মিটার রাস্তা পাকা করার কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান নাহিদ এন্টারপ্রাইজ। বাস্তবে কাজ করছে আবুল কালাম নামে অন্য আরেক ঠিকাদারের লোকজন। মসজিদের মিনারের পুরোনো ইট ব্যাবহারের কথা স্বীকার করলেও নিজস্ব নানা যুক্তি তুলে ধরেন সাব ঠিকাদার আবুল কালাম।
বিষয়টিকে দুঃখজনক মন্তব্য করে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান বলছেন, তাদের সুনাম নষ্ট করতে পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে এমন ঘটনা।
রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা