দেশের ৩২ হাজার ৫০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
সাড়ে ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে আর কোনো আইনি বাধা রইল না।
আজ বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার বিষয়ে রায় দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বিভাগ।
এই রায়ের ফলে দেশের সাড়ে ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা নিরসন হলো।
এ প্রসঙ্গে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সপ্তাহ খানেক আগে বলেছিলেন, সংকট দূর করতে ৩২ হাজার ৫০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছিল। তবে আদালতের স্থগিতাদেশের কারণে নিয়োগ কার্যক্রম আটকে রয়েছে।
রিপোর্ট : জা. আ/মা. হা