ATN
শিরোনাম
  •  

জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষা ফি মওকুফ করলো জাতীয় বিশ্ববিদ্যালয়

         
জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষা ফি মওকুফ করলো জাতীয় বিশ্ববিদ্যালয়

জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষা ফি মওকুফ করলো জাতীয় বিশ্ববিদ্যালয়

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষা ফি মওকুফ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী গণ-অভ্যুত্থানে আহত হয়েছেন, তাদের সব ধরনের পরীক্ষা-সংক্রান্ত ফি মওকুফ করা হয়েছে। এ সুবিধা পেতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিজ নিজ কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে সনদ ও ট্রান্সক্রিপ্ট ফি পূর্বের নিয়ম অনুযায়ী প্রদান করতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ২৬৯ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

এই ২৬৯ জন শিক্ষার্থীর সনদ ও নম্বরপত্র ফি ছাড়া অন্যান্য সব পরীক্ষা ফি মওকুফ করতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা এরই মধ্যে দেওয়া হয়েছে বলে জানায় জাতীয় বিশ্ববিদ্যালয়।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ