ATN
শিরোনাম
  •  

রাজধানীতে বিশ্বকাপ খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

         
রাজধানীতে বিশ্বকাপ খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

রাজধানীতে বিশ্বকাপ খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও এক নেতা। বিরোধ মেটাতে শালিস বৈঠকের আয়োজন হলে সেখানে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

গত সোমবার ব্রাজিল ও জাপানের ফুটবল ম্যাচ দেখার পর রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার কিছু তরুণ ঢোল বাজিয়ে উল্লাস করছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমানের বিরোধ সৃষ্টি হয়।।

বিরোধ মেটাতে, বুধবার সন্ধ্যা ৭টায় নবোদয় বাজারে শালিস বৈঠক চলছিলো। এ সময় রিপন, নিরব, পারভেজ ও মাসুম নামে কয়েকজন বখাটে যুবক ধারালো অস্ত্র নিয়ে বৈঠকে হামলা চালান। এতে হাবিবুর রহমানের পক্ষের স্থানীয় ইউনিট বিএনপির সভাপতি মোহাম্মদ সাদ্দাম এবং সাধারণ সম্পাদক মো. আবুল বাসার বাদশা গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আবুল বাসার মারা যান।

বিএনপি নেতাদের অভিযোগ, এ হামলা পূর্বপরিকল্পিত। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম।

রিপোর্ট : তৌ. হা/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ