আজ থেকে একযোগে সারাদেশের দুই হাজার ৬৯৭টি কেন্দ্রে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এইচএসসির প্রথম দিনে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগেই কেন্দ্রে প্রবেশ করেন।
পরীক্ষায় নকল ও অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এবার কঠোর নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের শরীরে থাকবে ‘বডি ওর্ন ক্যামেরা’, যা অনাকাঙ্ক্ষিত ঘটনা ও নকল প্রতিরোধে বড় ভূমিকা রাখবে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ মনিটরিং সেল এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মোট ৭৭টি বিষয়ে ২১ দিনব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
৯টি সাধারণ ও মাদ্রাসা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে ৮ আগস্ট, ব্যবহারিক পরীক্ষা চলবে ১৫ আগস্ট পর্যন্ত।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা চলবে ২৫ জুলাই পর্যন্ত। বিএমটির তত্ত্বীয় পরীক্ষা ১ আগস্ট ও ডিপ্লোমা ইন কমার্সের তত্ত্বীয় পরীক্ষা চলবে ২২ জুলাই পর্যন্ত।
উচ্চমাধ্যমিকে এ বছর ৯টি সাধারণ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, যা গত বছরের থেকে ১৪ হাজার ৩১৬ জন বেশি। ৪ হাজার ৮৮৫টি প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী ১ হাজার ৬২৬টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় বসবেন ৯২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী, যা গত বছরের থেকে ৬ হাজার ৮০৩ জন বেশি। ২ হাজার ৭০৫টি মাদ্রাসার এসব পরীক্ষার্থী ৪৬১টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নিচ্ছেন।
আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স, বিএমটি পরীক্ষায় অংশ নেবেন ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন, যা গত বছরের তুলনায় ১ হাজার ৬৪৭ জন কম। ১ হাজার ৮৪৯ প্রতিষ্ঠানের এসব পরীক্ষার্থী ৬১০ কেন্দ্রে পরীক্ষা নিচ্ছেন।
এবারের পরীক্ষায় সাধারণ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে, তবে কারিগরি শিক্ষা বোর্ডে কিছুটা কমেছে। এছাড়া যেসব দিনে পরীক্ষা থাকবে না, সেসব দিনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত শ্রেণি কার্যক্রম চালু থাকবে।
রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা